Author: টাইমস রিপোর্ট

আন্তর্জাতিক আইনগত মানদণ্ড সমুন্নত রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যর্থ হচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এমন অভিযোগকে একপেশে ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেনন, এইচআরডব্লিউ প্রসিকিউশন কিংবা তদন্ত সংস্থার বক্তব্য না নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে। তার ভাষায়, এ ধরনের মূল্যায়নকে নিরপেক্ষ বলা যায় না। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে গণহত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ার বিষয়টি সামনে এনে একটি বিবৃতি প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। সেখানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে কি না, তা নিয়ে…

Read More

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার পর্যালোচনা করছে। বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। খলিলুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি বর্তমানে পর্যালোচনা করছি। সিদ্ধান্ত হলে সঙ্গে সঙ্গে আপনাদের জানানো হবে।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য আরও কয়েকটি আমন্ত্রণ রয়েছে। পাশাপাশি জাতিসংঘ…

Read More

নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই শনিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। দলটির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে। শনিবার যে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কমিটির সদস্যদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে। অনুষ্ঠেয় বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্হায়ী কমিটির সদস্য এক নেতা বলেন, এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা পাননি। নির্দেশনা পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে ২৪ জুলাই শুক্রবার বিকালে ‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর থেকে সাংবিধানিক বিধান…

Read More

রাজধানী আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. শাহাদাত হোসেন। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার সন্ধ্যা আটটার দিকে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। সিটিটিসি সূত্র জানায় গ্রেপ্তারকৃত শাহাদাত বিমানবন্দর থানার মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ মামলার এজাহারনামীয় আসামি। সে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের অন্যতম মূল হোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ…

Read More

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত চার সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মানিকদী আমতলা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার একটি ঘটনার তদন্তে নামে পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চার কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাসার ছাদের ইটের স্তূপের ভেতর থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়েই ছাত্র-জনতার বিস্ফোরণ ঘটেছে। তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের প্রতিবাদের ইতিহাস জাতি কখনো ভুলবে না। অসংখ্য ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরীর আত্মত্যাগের মধ্য দিয়ে এক ভয়ংকর রক্তপিপাসু ফ্যাসিবাদের পতন হয়েছে।’ খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপকালে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর মানুষ দীর্ঘদিনের বাক্‌স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং নিরাপদে চলাফেরার…

Read More

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৯ দফা প্রস্তাব তুলে ধরে জামায়াতের একটি প্রতিনিধিদল। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিদ্যমান আইন সংশোধন এবং আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। প্রস্তাবটি সরকারের কাছে পাঠানোর আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার অংশ হিসেবে এ বৈঠক হয়। বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বহাল রাখার পাশাপাশি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলমের নিয়োগ বাতিল এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া প্রশাসকদের নির্বাচনে প্রার্থী…

Read More

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি থানায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেনকে চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মাহফুজুল হক গত ২৭ জুলাই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সূত্র জানা গেছে, মামলাটিতে সালমান এফ রহমান অভিযোগপত্রভুক্ত আসামি। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরোয়ানা কার্যকর করতে গিয়ে তদন্ত কর্মকর্তা জানতে পারেন, অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কারাগারে আটক আছেন। পরে…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার ও শিবির নেতাদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত’ ও ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই দাবি জানান। সংগঠনটি দাবি করে, গত ২৭ জুলাই রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার ও শিবিরের নেতারা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে দফায় দফায় মারধর করেন। পরে হামলার শিকার দুই শিক্ষার্থী–ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস এবং সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসানকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রক্টর দপ্তর থেকে শুরু করে রাকসু ভবন, কেন্দ্রীয়…

Read More

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাড্ডা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ও দুপুরে মরদেহ দুটি উদ্ধার হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, বেলা ৩টার দিকে ঢাবির কবি সুফিয়া কামাল হলের বিপরীত পাশে ফুটওভার ব্রিজের পাশে মৃত অবস্থায় পড়ে ছিলেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। নিয়মিত মাদক সেবন করতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় সনাক্তের জন্যে সিআইডি ক্রাইমসিন চেষ্টা করছে। অপরদিকে, বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, সকালে সংবাদ…

Read More