‘জুলাইয়ের চেতনা বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে হবে’

‘জুলাইয়ের চেতনা বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে হবে’
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আয়োজিত বিজয় র‍্যালি থেকে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এবিএম শহীদুল ইসলাম।

মঙ্গলবার সকাল ১০টা ৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তৃতীয় একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপাচার্য বলেন, ‘জুলাইয়ের চেতনা ও আদর্শ বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আজকের মতো ভবিষ্যতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে আর কোনো মূল্যে ফ্যাসিবাদের পুনরুত্থান হতে দেওয়া যাবে না। যে কোনো রূপে সন্ত্রাস বা ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ স্মরণ রেখে তা প্রতিহত করতে হবে।’

আরও পড়ুন

তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সংহতির মাধ্যমে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় ধরে রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।

র‍্যালিতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হল ফেস্ট এবং রাতে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ব্যান্ড ‘আভাস’সহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন সিডিসি, এমবিএমসি, ধ্রুবতারা ও নৃত্যধারা পরিবেশনা করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad