মানবপাচার চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার

মানবপাচার চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানী আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. শাহাদাত হোসেন।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার সন্ধ্যা আটটার দিকে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।

সিটিটিসি সূত্র জানায় গ্রেপ্তারকৃত শাহাদাত বিমানবন্দর থানার মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ মামলার এজাহারনামীয় আসামি। সে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের অন্যতম মূল হোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ সূত্র।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad