বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, সড়ক অবরোধ

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, সড়ক অবরোধ
Advertisement
Advertisement

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর উঠে গিয়ে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাসচাপায় ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। পুলিশের ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার কাজ করলেও এলাকাবাসী সড়কটি অবরোধ করে রেখেছে। এর ফলে বগুড়া-নওগাঁ সড়কে সকাল সাড়ে ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকতে দেখা যায়। এতে রাস্তার উভয় পাশে শত শত গাড়ির জট সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী এসি কোচ ফহেত আলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে ছয়জন নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন।

আরও পড়ুন

স্থানীয়রা সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। আহতদের দ্রুত শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজন মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন ঘটনা সত্যতা স্বীকার করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী বলেন, মেডিকেল ফাঁড়িসহ পুলিশের একাধিক টিম কাজ করছে। আহত ও নিহতদের নামের তালিকা সংগ্রহের কাজ চলছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় নেতারা সড়ক অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad