Author: টাইমস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার ও শিবির নেতাদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত’ ও ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই দাবি জানান। সংগঠনটি দাবি করে, গত ২৭ জুলাই রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার ও শিবিরের নেতারা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে দফায় দফায় মারধর করেন। পরে হামলার শিকার দুই শিক্ষার্থী–ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস এবং সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসানকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রক্টর দপ্তর থেকে শুরু করে রাকসু ভবন, কেন্দ্রীয়…

Read More

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাড্ডা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ও দুপুরে মরদেহ দুটি উদ্ধার হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, বেলা ৩টার দিকে ঢাবির কবি সুফিয়া কামাল হলের বিপরীত পাশে ফুটওভার ব্রিজের পাশে মৃত অবস্থায় পড়ে ছিলেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। নিয়মিত মাদক সেবন করতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় সনাক্তের জন্যে সিআইডি ক্রাইমসিন চেষ্টা করছে। অপরদিকে, বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, সকালে সংবাদ…

Read More

জুলাই আন্দোলনকে ঘিরে রাজধানীর তেজগাঁও থানায় করা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপক হত্যা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেয়। মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার জুলাই রাজধানীর ভাটারা এলাকা থেকে মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন মঙ্গলবার তাকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও ডিএমপির গোয়েন্দা (তেজগাঁও বিভাগ) পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। ওইদিন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার রায় স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার এ আদেশ দেয়। একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমীনের করা এই আবেদনে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে সরোয়ারকে বিরত রাখার আরজিও ছিল। আপিল বিভাগের আদেশের ফলে সংসদ সদস্য হিসেবে সরোয়ারের কাজ চালিয়ে যেতে বাধা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও এএম মাহবুব উদ্দিন খোকন। নুরুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ে দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘হিউম্যান রাইটস: ফ্রম থিওরি টু প্রাকটিস’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব ও ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস। আয়োজনে সহযোগিতা করে রয়্যাল ড্যানিশ অ্যাম্বাসি। বুধবার বিকালে এই কর্মশালা শেষ হয়। কর্মশালায় দেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি বিভাগের ৩২ জন শিক্ষার্থী অংশ নেন। দু’দিনব্যাপী এই কর্মশালায় মানবাধিকারের মৌলিক ধারণা, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, অধিকার সুরক্ষার বিভিন্ন প্রক্রিয়া এবং মানবাধিকারভিত্তিক নেতৃত্ব নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ, নাগরিক সম্পৃক্ততা, অ্যাডভোকেসি, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর অ্যাকশন প্রজেক্ট পরিকল্পনার কৌশল নিয়েও হাতে-কলমে অনুশীলন করেন অংশগ্রহণকারীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক…

Read More

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বুধবার প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬৫ জন, ঢাকা উত্তর…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন আব্দুল্লাহ, যে কি না বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল। বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান। রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী আয়োজনে একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাজারো শিশুর ভিড়ে স্কুলড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে বাড়িয়ে দেওয়া দু’হাত আর চোখেমুখে উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। সেই কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ। কিন্তু ছবির হাসির আড়ালে লুকিয়ে ছিল এক…

Read More

শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ও বুধবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম রামানান এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার, জনশক্তি রপ্তানি, কর্মসংস্থান সম্প্রসারণ, শ্রমিকদের সুযোগ-সুবিধা এবং শ্রম অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের মন্ত্রী ও উপদেষ্টা, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং শ্রমবাজার-সংশ্লিষ্ট অংশীজন…

Read More

সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ‌‌দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পর বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের আদেশের ফলে তদন্তাধীন কোনো ফৌজদারি অভিযোগে এজাহারে কারও নাম না থাকলেও, তদন্তকারী কর্মকর্তা তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তাকে গ্রেপ্তার দেখানোর…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড ও উগ্র আচরণে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উপাচার্য থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী–সবাই এখন তার বেপরোয়া ব্যবহারে ত্যক্ত-বিরক্ত ও শঙ্কিত। জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন স্লোগান দিয়ে পরিচিতি পান আম্মার। পরে বিশ্ববিদ্যালয়ে ‘পোষ্য কোটা’ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হন। কিন্তু রাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরপরই বদলে যেতে থাকে তার আচরণ। গত ডিসেম্বরে এক ঘটনার পর তৎকালীন উপ-উপাচার্য ফরিদ উদ্দিন খান আক্ষেপ করে বলেছিলেন, ‘আম্মারের উগ্র আচরণে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার বিব্রত ও ভীত।’ সম্প্রতি ‘ছাত্রলীগ’ তকমা দিয়ে কয়েকজন শিক্ষার্থীকে…

Read More