শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজকের এই তরুণ বিজয়ী শিক্ষার্থীদের দেখে আমি তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী। রোববার রাজধানী ঢাকার বিজয়নগরস্থ শ্রম ভবনের সম্মেলন কক্ষে ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬’ উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা/প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী আরও বলেন,…
Author: টাইমস রিপোর্ট
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে লক্ষ্য করে নতুন কোনো তদন্ত শুরু করবে না বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকভিত্তিক চলমান তদন্তে তার (সাহাবুদ্দিন) সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে বা কোনো ব্যক্তি বিশেষকে লক্ষ্য করে বাংলাদেশ ব্যাংক তদন্ত করে না। তবে কোনো ব্যাংকভিত্তিক তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, ‘সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে ছিলেন। সে কারণে তাকে কেন্দ্র করে আলাদা কোনো অনুসন্ধান চালানো হবে না। কিন্তু আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকে…
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বিদেশি বিনিয়োগ আনতে সরকার প্রচেষ্টা জোরদার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সমুদ্র অর্থনীতি (ব্লু ইকোনমি) থেকে শুরু করে বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ আকর্ষণ সরকারের অন্যতম অগ্রাধিকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি-২০২৬: দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক এক রুদ্ধদ্বার গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন, প্রতিবেদন ইউএনবির। প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা করছে এবং অনেক বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ…
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যার আলোচিত ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। তাদের ভাষ্য, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভের জেরে একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত কাঁচিও উদ্ধার করা হয়েছে। রোববার আনোয়ারা থানা পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে রিমন দাশ গুপ্তের বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা একটি কাঁচি দিয়ে প্রথমে মা কল্পনা দাশ গুপ্তকে এলোপাতাড়ি আঘাত করেন তিনি। মাকে বাঁচাতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও গলা ও পেটে কাঁচি দিয়ে আঘাত…
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০ জন তরুণ মানবাধিকার ফেলো স্নাতক সম্পন্ন করেছেন। এর মাধ্যমে তারা মানবাধিকার বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের এলাকায় অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য প্রস্তুত হয়েছেন। একই সঙ্গে তারা শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৬ (এসডিজি ১৬) এগিয়ে নিতেও ভূমিকা রাখবেন। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি পরিচালিত এই ফেলোশিপের মাধ্যমে তরুণদের মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে তা নিরাপদভাবে জানানোর বিষয়ে ধারণা দেওয়া এবং নাগরিক উদ্যোগে অংশ নিতে উদ্বুদ্ধ করা হয়েছে। কর্মসূচির আওতায় তারা ২৪১টি ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন এবং দেশের প্রতিটি জেলার ৪ হাজার…
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্য ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্য ৮ দশমিক ২ বিলিয়ন ডলার। উভয় খাতেই ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের রপ্তানি খাত ঘুরে দাঁড়ানোর বাস্তব…
পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্ত করে বিচারের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে পৃথক আবেদন করা হয়েছে। একই সঙ্গে আরেকটি আবেদনে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এবং সংশ্লিষ্ট সময়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন ব্যক্তির ভূমিকা তদন্তেরও আহ্বান জানানো হয়েছে। রোববার বাংলাদেশ আজাদ পার্টির আহ্বায়ক ও সাবেক সেনা কর্মকর্তা মো. হাসিনুর রহমান চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি আবেদন জমা দেন। একই দিনে রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস আরেকটি আবেদন দাখিল করেন। তার আবেদনে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড এবং আওয়ামী…
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় অগ্রাধিকার এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের ভূমিকা পূর্বের যেকোনো সময়ের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরাই হবেন জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থার মূল কারিগর। রোববার সাভারের ব্রাক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত জ্যেষ্ঠ শিক্ষকদের পেশাগত উন্নয়ন কর্মসূচির আওতায় জাতীয় প্রশিক্ষকদের জন্য আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব কেবল পাঠদান ও গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব প্রদান, সুশাসন সুদৃঢ় করা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, পাঠ্যক্রমে উদ্ভাবন…
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ঢাকার সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হরা হয়েছে। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শহীদ আসহাবুল ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আদালত ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের আগামী ২৫ আগস্ট হাজির করার নির্দেশ দেওয়া হয়। আসামিরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম…
বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটার মিলনায়তনে নজরুল সাংস্কৃতিক জোটের আয়োজনে এবং বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সহযোগিতায় দুই দিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিজনচন্দ্র মিস্ত্রি। এতে বরিশাল, বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর থেকে প্রায় দুই শতাধিক সংগীত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং তার অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালাটি শনিবার সন্ধ্যায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

