Author: টাইমস রিপোর্ট

মাথায় গুলির ক্ষত ও শরীরে ৩৬টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন বহন করছেন শেখ আজিজুর রহমান। জুলাই গণআন্দোলনের মাঠে গুরুতর আহত অবস্থায় মাথার রক্ত বন্ধ করতে তিনি যে জাতীয় পতাকাটি বেঁধেছিলেন, তা ভেসেছিল নিজেরই রক্তে। রক্তে ভেজা সেই ঐতিহাসিক পতাকা হাতে নিয়ে অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন গণআন্দোলনে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিতি পাওয়া শেখ আজিজুর রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আবেগঘন সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আজিজুরের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হলো। মাথায় বাঁধা রক্তমাখা সেই প্রিয় পতাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সরাসরি তুলে দেন তিনি। সম্প্রতি আজিজুরকে নিয়ে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ‘গুলিবিদ্ধ হওয়ার পরও শুধু ছাত্রদল…

Read More

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই দেশে পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্ষেপ করে তিনি বলেন, ‘আমি দেখছি কিছুই বদলায়নি। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশে পরিবর্তন আসবে। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে পরিবর্তন দেখছি না। আগে যারা ঘুষ খেত, তারা ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে। একইভাবে যারা ভালো একটা কাজ আটকে দিত, তারা এখনো তা আটকে দিচ্ছে। একইভাবে লোকজন ভোল পাল্টাচ্ছে, ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। তবে আমি আশাবাদী এই কারণে যে, আমি পরিবর্তন দেখছি একজন মানুষের…

Read More

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’ বিক্রি নিয়ে যেসব গুজব বা রিউমার ছড়ানো হচ্ছে, সেগুলো ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বাজার প্রতিযোগিতার জন্য এই ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানটির সরকারি ব্যবস্থাপনা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেছেন, নগদের মতোই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের লক্ষ্য। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত রাজস্ব হতে মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি…

Read More

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের আওতায় থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ জায়গায় বৃহস্পতিবার এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন অন্তর, মো. শুভ, মো. হৃদয়, মো. কামরুল হাসান, মো. ইকবাল, মো. জসিম, মো. শাকিল, মো. আলী হোসেন, রাব্বী, মো. সুমন, মো. জসিম, মো. মাসুম, আব্দুল হাকিম, আল আমিন, মো. রাতুল হোসাইন, মো. এনামুল ওরফে আকাশ, মো. শাহীন হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. আল আমিন ওরফে ওমর ফারুক, মো. ইমন, মো. সবুজ মিয়া,…

Read More

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। প্রসিকিউশনের আবেদনের শুনানি করে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। শুনানিতে তিনি জানান, ২০২৪ সালের ১৮ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে তিনজন নিহত হন। এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার রয়েছেন আবদুস সোবহান মিয়া গোলাপ। তদন্তের স্বার্থে তাকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থা। শুনানি শেষে প্রসিকিউশনের আবেদনটি মঞ্জুর করে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। তবে এতে আপত্তি…

Read More

টুথপেস্ট বা অন্যান্য নিত্যব্যবহার্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে বেসরকারি কোনো সংস্থার গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা ও তা যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে একটি সুস্পষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা ইনস্টিটিউট (বিএসটিআই) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক গণশুনানিতে বক্তারা এ দাবি তোলেন। বিএসটিআইয়ের পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম। গণশুনানিতে স্কয়ার…

Read More

শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার মামলায় নিজের ফাঁসি দাবি করেছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গণহত্যার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর আদালতকক্ষে তিনি বলেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন।’ বৃহস্পতিবার শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদেশ ঘোষণার আগে লতিফ সিদ্দিকী আদালতের কাছে কিছু বলার অনুমতি চান। তবে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আইনজীবীরা জানান, মামলার এ পর্যায়ে আসামির বক্তব্য উপস্থাপনের সুযোগ নেই। পরে তাকে কাঠগড়া থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি উচ্চস্বরে বলেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন।’ শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন তার…

Read More

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর তিন দিনের গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তার ঢাকায় পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বিশেষ দূতকে স্বাগত জানিয়ে এক বার্তার মাধ্যমে জানান, তার বন্ধু এবং বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আরও উল্লেখ করেন, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সফরের ব্যস্ত সূচি ও মূল আলোচনা সফরের প্রথম দিনেই সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের…

Read More

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫টি শিশু। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৩৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৬টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৩৫টি…

Read More

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানার নতুন অফিসার ইনচার্জসহ (ওসি) ছয় পরিদর্শককে বদলি করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) (নিরস্ত্র) ইয়াসিন মিয়াকে রমনা থানার অফিসার ইনচার্জ, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ। রমনা থানার অফিসার ইনচার্জ মো. রাহাত খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগে, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ গোলাম…

Read More