এনসিপি নেতাদের মতো ঘৃণা ছড়াতেন হাসিনা: রিজভী

এনসিপি নেতাদের মতো ঘৃণা ছড়াতেন হাসিনা: রিজভী
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
Advertisement
Advertisement

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, এনসিপির নেতারা যেভাবে ঘৃণা ছড়াচ্ছেন, ঠিক সেভাবে ঘৃণা ছড়াতেন শেখ হাসিনা। ঘৃণা ছড়ানো গণতন্ত্রের অংশ নয়। মানুষ কুৎসা রটনাকারীদেরই ঘৃণা করে।

শুক্রবার বিকালে নাটোর জেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আধিপত্যবাদের কাছে মাথা নত না করায় নাকি জামায়াত ক্ষমতায় যেতে পারেনি। অথচ ভোটের আগে তারা বলেছিল, ক্ষমতায় গেলে সেই আধিপত্যবাদীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে। একই মুখে দুই ধরনের কথা মানুষ পছন্দ করে না। জামায়াত কোনো দিনই ক্ষমতায় যাওয়ার মতো দল ছিল না।

এদিকে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। তাই সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে।

তিনি এনসিপি নেতাদের সতর্ক করে বলেন, তাদের প্রতিহিংসার কারণে যদি আবার ফ্যাসিবাদ ফিরে আসে, তাহলে কেউ বাঁচবে না।

নাটোর জেলা প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad