মোহাম্মদপুরে মুন্না বাহিনীর হামলায় আহত ৭

মোহাম্মদপুরে মুন্না বাহিনীর হামলায় আহত ৭
ছবি: ভিডিও থেকে পাওয়া
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে মুন্না বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের সাত সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় শুক্রবার বিকালে মোহাম্মদপুর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে পুরান বাসায় ফেরার পথে পরিবারের সদস্যদের বহনকারী গাড়ির গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পথরোধের কারণ জানতে চাইলে আবু নাইম নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার দুই ভাই আব্দুল্লাহ আল নাহিদ ও নাজমুল হাসান। এ সময় তাদেরও মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আরও পড়ুন

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয় এবং ভুক্তভোগীদের গাড়ি ভাঙচুর করে।

ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত নাহিদ ও নাজমুল চিকিৎসাধীন রয়েছেন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad