সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ শেষে সিলেটে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ির ভাঙা কাচের আঘাতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হয়েছেন।

শুক্রবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পদযাত্রা শেষে নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত গাড়িবহরের ওপর হামলা চালায়। এতে একটি গাড়ির কাচ ভেঙে যায়। ভাঙা কাচে নাসীরুদ্দীন ও তার সঙ্গে থাকা আরও একজনের হাতে আঘাত লাগে। দুজনের হাত থেকে রক্তপাত হয়।

এর আগে, গত মঙ্গলবার হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে। ওই হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে এনসিপি।

সেদিন সন্ধ্যায় শহরে এনসিপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ হয়। এ ঘটনায় বুধবার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

এরপর বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রুকন) বাদী হয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে মোট ৫০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। মামলায় হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad