ওয়াশিংটনের বার্তা নিয়ে ঢাকায় সার্জিও গর

ওয়াশিংটনের বার্তা নিয়ে ঢাকায় সার্জিও গর
ছবি: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ফেসবুক নেওয়া
Advertisement
Advertisement

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর তিন দিনের গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তার ঢাকায় পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বিশেষ দূতকে স্বাগত জানিয়ে এক বার্তার মাধ্যমে জানান, তার বন্ধু এবং বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

তিনি আরও উল্লেখ করেন, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সফরের ব্যস্ত সূচি ও মূল আলোচনা

সফরের প্রথম দিনেই সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। কূটনৈতিক সূত্রমতে, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার তিনি কক্সবাজারে সরেজমিনে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাবেন।

আরও পড়ুন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাম্প্রতিক অগ্রাধিকার এবং আঞ্চলিক কৌশলগত অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ কোনো বার্তা বা দৃষ্টিভঙ্গিও তিনি বাংলাদেশের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে পারেন।

সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কেন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভূ-রাজনৈতিক পদক্ষেপে বিশ্ব মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরসহ বিভিন্ন বৈশ্বিক শক্তির সঙ্গে বাংলাদেশের সক্রিয়তা ওয়াশিংটনের কৌশলগত সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এসব বৈশ্বিক যুক্ততার প্রেক্ষাপটে ওয়াশিংটনের নিজস্ব মূল্যায়ন তুলে ধরতেই এই সফর।

উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটন থেকে আসা তিনি তৃতীয় শীর্ষ কর্মকর্তা; এর আগে মার্চে সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ও মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad