চার মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

চার মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আদালতে নেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

হত্যা ও রায় জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেয়।

এর আগে, গত বছরের ১৯ অক্টোবর বিচারপতি খায়রুল হক জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে ওই বছরের ২৬ অক্টোবর চার মামলায় জামিনের বিষয়ে রুল জারি করে হাইকোর্ট। রুলে খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না, তার কারণ জানতে চাওয়া হয়। সেই রুলের ওপরে গত ৪ মার্চ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে রোববার আদেশের জন্য তারিখ নির্ধারিত ছিল।

আরও পড়ুন

জামিনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সারা হোসেন ও সাইদ আহমেদ রাজা, তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
গত বছরের ২৪ জুলাই ঢাকার ধানমন্ডির বাসা থেকে খায়রুল হক গ্রেপ্তার হন। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা, শাহবাগ, নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায় জালিয়াতি এবং রাজউকের প্লট কেনায় দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে।

এর মধ্যে পাঁচটি মামলায় জামিনের বিষয়ে রুল জারি হলেও, ৪ মার্চ চারটি মামলার রুলের ওপরে শুনানি হয়েছে। দুদকের মামলায় ১১ মার্চ হাইকোর্টের অন্য একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর