ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান দল ঢাকায়

ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান দল ঢাকায়
ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার রাত ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। জানা গেছে, বিমান বাংলাদেশের করাচি টু ঢাকার সরাসরি একটি ফ্লাইটে এসেছেন শাহীন শাহ আফ্রিদিরা। এর আগে শনিবার শ্রীলংকা থেকে কোচ মাইক হেসন ও সাপোর্ট স্টাফের পাঁচজন আসেন ঢাকায়।

আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচ তিনটি। দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে দিবারাত্রির সিরিজের প্রতিটি ম্যাচ। এই উপলক্ষ্যে ইতোমধ্যে টিকিট বিক্রিও শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এফটিপি অনুযায়ী এই সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। যদিও পিএসএলের কারণে বদল আনা হয়েছে সূচিতে। এই দফায় খেলা হবে ওয়ানডে, পিএসএলের পর আবার দুটি টেস্ট খেলতে আসবে পাকিস্তান। বাদ দেয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজটি।

সব মিলিয়ে ১১ বছর পর ঘরের মাঠে ওয়ানডেতে দ্বিপাক্ষিক সিরিজে আথিতেয়তা দিচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৫ সালের হোম সিরিজে বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।

আরও পড়ুন

বাংলাদেশ স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

পাকিস্তান স্কোয়াড

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হুসেইন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর