জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে নতুন যাত্রাপথের শুরু এবং পথ হারিয়ে ফেললে এখানেই পথ খুঁজে পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘জুলাই আন্দোলন স্মৃতি জাদুঘর থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বের করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব।’ বুধবার সকালে শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজকের এই দিন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। পৃথিবীর নানা দেশে নানা রকমের জাদুঘর আছে, যারা…
Author: টাইমস রিপোর্ট
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান সফল হয়, ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের টানা তিন মেয়াদ পূরণ করা সরকারের। লাখো মানুষের উচ্ছ্বাসের মধ্যে নরক নেমে আসে যশোর শহরের চিত্রা মোড়ের পাঁচতারকা হোটেল ‘জাবির ইন্টারন্যাশনালে’। সেখানে আগুনে প্রাণ যায় ২৪ জনের। তাদের মধ্যে একজন বিদেশি, অনেকেই আগুনে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে গিয়েছিলেন। তবে সুযোগ সন্ধানী লুটপাটকারীও ছিলেন। নিহতদের স্বজনদের আক্ষেপ, দুই বছর পরে এসে শুনতে হচ্ছে অপবাদ। দুই বছরেও সেই ঘটনায় কাউকে বিচারের মুখোমুখি হতে হয়নি। আগুনের পর অজ্ঞাতনামা ২০০ জনের নামে যে মামলা হয়েছিল, তার তদন্তের অগ্রগতি জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম…
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন এবার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে চালু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন। পরদিন বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ এই জাদুঘরে ঢুকতে পারবেন। দেশের রাজনীতি বদলে দেওয়া এই আন্দোলনকে সম্মান জানাতে ৫ আগস্টকে সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। দিবসটি উদযাপনের মূল আকর্ষণ হিসেবেই এই জাদুঘর উদ্বোধন করা হচ্ছে। সকাল ৯টার এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন আন্দোলনের বীর ও শহীদ পরিবারের সদস্যরা। এর পাশাপাশি স্বৈরাচারী সরকারের পতনের সেই আন্দোলন নিয়ে বানানো একটি তথ্যচিত্র দেখানো হবে। আন্দোলনে ব্যবহৃত আসল জিনিসপত্র, ছবি ও ঐতিহাসিক নথিপত্র দিয়ে সাজানো জাদুঘরের গ্যালারিগুলো…
জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) ও রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে এনডিবির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং এসডিএফের সদস্য সচিব আ ন ম আয়াস রয়েছেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরেও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা পুরো হাসপাতাল এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। একপর্যায়ে শান্তা ফারজানাকে হাসপাতালে অবরুদ্ধ করে তার দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন বিরোধীরা। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ১ আগস্ট শান্তা ফারজানাকে মারধরের প্রতিবাদে নতুন ধারা বাংলাদেশের…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। তিনি বলেন, ‘জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। জনগণ যখন সম্পূর্ণভাবে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তখনই আন্দোলন সফল হয়েছে।’ মঙ্গলবার বিকালে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ-এ (কেআইবি) ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বিএনপি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এর কৃতিত্ব কোন একক ব্যক্তি, একক কোন রাজনৈতিক দলের এটি কোন ক্রেডিট নয়।’ ‘বিগত…
নয়াদিল্লিতে বুধবার সাংবাদিকদের যে অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সেখানকার কোনো বক্তব্যও তারা (ভারত) সমর্থনও করে না। মঙ্গলবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সোমবার আনুষ্ঠানিকভাবে বলেছেন, শেখ হাসিনাকে যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড চালাতে দেওয়া না হয়, যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। দিল্লিতে হওয়ার কথা রয়েছে, এমন একটি সম্মেলনের আগে আগে এই বার্তা দেওয়া হলো।…
একই বিষয়ে রিট খারিজের পর তথ্য গোপন করে আবার রিট করার কারণে রিট আবেদনকারী ও তার আইনজীবীর কাছে এর ব্যাখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট। রিট আবেদনকারীকে ৫০ লাখ টাকা ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা কেন করা হবে না, তা জানতে চেয়ে দুইজনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। রিটকারীকে কেন শাস্তি দেওয়া হবে না এবং রিট আবেদনকারী আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্যে তার বিষয়টি কেন বাংলাদেশ বার কাউন্সিলে পাঠানো হবে না, তাও জানতে চেয়েছে আদালত। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। তিনি জানান, এ বিষয়ে পরবর্তী শুনানির জন্যে আগামী ২৫ আগস্ট দিন ধার্য হয়েছে।…
বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে যে সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান, তা বেগম খালেদা জিয়ারই অবদান। মঙ্গলবার বিকালে নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, মোহাম্মদ অনীক রুশদ…
বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর তথ্য নিশ্চিত করেছে ভারত। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে তারেক রহমানের ভারত সফরের জন্য যে দ্বিপক্ষীয় আমন্ত্রণ রয়েছে, এটি তা থেকে সম্পূর্ণ আলাদা। নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, ব্রিকসের আউটরিচ সেশনে আঞ্চলিক সংস্থাগুলোর প্রধানদের আমন্ত্রণ জানানোর যে রেওয়াজ রয়েছে, সেই ধারাবাহিকতাতেই এই আমন্ত্রণটি পাঠানো হয়েছে। বিশ্ব বাণিজ্য, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর আলোকপাত করে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ গত বছরের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার আলোকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার যেকোনো বক্তব্য বা বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে পূর্বে প্রচারিত বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য সরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও (এনসিএসএ) দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে আইনি ধারা উল্লেখ করে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, আইসিটির এই সিদ্ধান্ত জুলাই আন্দোলনের মূল চেতনা ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার অত্যন্ত…

