ফটিকছড়িতে আগুনে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফটিকছড়িতে আগুনে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ফটিকছড়ির শান্তিরহাট বাজারে আগুনে পুড়ে ছাই বেকারির ২৫ লাখ টাকার মালামাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার শান্তিরহাট বাজারে আগুনে একটি বেকারির প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে বাজারের বড়ইতলী সড়কে অবস্থিত শহীদ বেকারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সকাল থেকে টানা মুষলধারে বৃষ্টির মধ্যেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বেকারিতে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় স্থানীয়দের। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালান।

আরও পড়ুন

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বেকারির যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রস্তুত পণ্যসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

বেকারির মালিক মো. শহীদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা কিছুটা দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশনের পরিদর্শক পংকজ কুমার বড়ুয়া বলেন, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা বেকারির মালিক শহীদ। ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী দ্রুত সরকারি সহায়তা এবং ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad