শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের
শেখ হাসিনা। ফাইল ছবি
Advertisement
Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার আলোকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার যেকোনো বক্তব্য বা বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

একই সঙ্গে পূর্বে প্রচারিত বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য সরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও (এনসিএসএ) দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে আইনি ধারা উল্লেখ করে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, আইসিটির এই সিদ্ধান্ত জুলাই আন্দোলনের মূল চেতনা ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন

সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার অত্যন্ত দুঃখের সঙ্গে উল্লেখ করে, অধিকাংশ গণমাধ্যম আদালতের নির্দেশনা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করলেও কিছু গণমাধ্যম এখনো শেখ হাসিনার বক্তব্য প্রচার করে যাচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ডে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে যেসব গণমাধ্যম এ সংক্রান্ত আইন ও আইনি নির্দেশ মেনে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত রয়েছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখতে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।

জাতীয় ঐক্য ও ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মর্যাদা রক্ষায় সকল গণমাধ্যম আগের মতোই দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে সরকার আশাবাদ ব্যক্ত করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad