চবিতে চিত্রকলা প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চবিতে চিত্রকলা প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দুই দিনব্যাপী চিত্রকলা ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন, মঙ্গলবার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই দিনব্যাপী চিত্রকলা ও গ্রাফিতি প্রদর্শনী এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাদুঘর গ্যালারিতে চিত্রকলা ও গ্রাফিতি প্রদর্শনী এবং সাড়ে ১১টায় চাকসু কেন্দ্রে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপউপাচার্য (একাডেমিক) ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান বলেন, জুলাইয়ের ইতিহাসে ৪ আগস্ট একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সংবেদনশীল দিন। আন্দোলনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবর্তনের পথ সুগম হয়েছিল। নতুন প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘জুলাইয়ের ঘটনাগুলো আমাদের কখনো ভুলে গেলে চলবে না। সেই ভয়াবহ দিনগুলোতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়ে গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং নিরাপদ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল। আজ আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেটি তাঁদের আত্মত্যাগেরই ফল।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, এবারের আয়োজনটি ভিন্নধর্মী। শিশুদের চিত্রাঙ্কনের পাশাপাশি গ্রাফিতি অঙ্কনের সুযোগ দেওয়া হয়েছে, যাতে তারা কল্পনা, অনুভূতি ও দেশপ্রেমকে রঙ-তুলির মাধ্যমে প্রকাশ করতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. সফিকুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক চেতনা, মতপ্রকাশের স্বাধীনতা ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেই মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা ইতিহাসের আত্মত্যাগ, সংগ্রাম ও গণমানুষের আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে পারবে।

চবি প্রক্টরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad