আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান শক্ত করতে মাভাবিপ্রবিতে সেমিনার

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান শক্ত করতে মাভাবিপ্রবিতে সেমিনার
মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক র‍্যাংকিং ও অ্যাক্রেডিটেশন নিয়ে সেমিনার। রোববার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করা এবং অ্যাক্রেডিটেশন অর্জনের কৌশল নির্ধারণে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে ‘রোডম্যাপ টু অ্যাকাডেমিক এক্সিলেন্স: মাস্টারিং বিএসি অ্যাক্রেডিটেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল র‍্যাংকিং ফ্রেমওয়ার্কস’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক মো. শাহ্ এমরান মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার টেইলরস ইউনিভার্সিটির অধ্যাপক গাজী মাহবুবুল আলম।

আলোচনায় আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের বিভিন্ন সূচক, বিএসি অ্যাক্রেডিটেশন অর্জনের প্রক্রিয়া ও একাডেমিক উৎকর্ষতা নিশ্চিতে করণীয় বিষয়গুলো উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম বলেন, ‘গবেষণা, গুণগত শিক্ষা ও আন্তর্জাতিক র‍্যাংকিং একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ। মাভাবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে অ্যাক্রেডিটেশন ও র‍্যাংকিংয়ের মানদণ্ড অনুযায়ী কাজ করতে হবে।’

আইকিউএসির পরিচালক অধ্যাপক মোস্তফা কামাল নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও দপ্তরপ্রধানেরা অংশগ্রহণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad