জুলাইয়ের আগে জামায়াত-শিবির বা এনসিপিকে কেউ চিনত না: খোকন

জুলাইয়ের আগে জামায়াত-শিবির বা এনসিপিকে কেউ চিনত না: খোকন
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শুক্রবার বিকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাইয়ের আগে জামায়াত, শিবির ও এনসিপিকে কেউ চিনত না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের আগে জামায়াত-শিবির কিংবা এনসিপি–কাউকে মানুষ সেভাবে চিনত না। জুলাই আন্দোলন ঐক্যবদ্ধভাবে করেছি। তখন এনসিপি নামে কোনো রাজনৈতিক দল ছিল না। অথচ এখন তারা এককভাবে জুলাই আন্দোলনের কৃতিত্ব দাবি করছে।’

শুক্রবার বিকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটি মহল প্রচার করছে যে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে ও দায়িত্ব পালন করছে না, যা দেশকে অস্থিতিশীল করে তুলছে। এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন সমাবেশে সরকারের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য দিচ্ছে বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘তারা নিরাপদ সড়ক আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন কিংবা কোটা সংস্কার আন্দোলন করেছে; কিন্তু সরকার পতনের এক দফা আন্দোলন করেনি। ফ্যাসিবাদী সরকারের পতনের লক্ষ্যে এক দফা আন্দোলন আমরাই করেছি।’

জুলাই আন্দোলনে ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে বিএনপির এই নেতা জানান, আন্দোলন চলাকালে নরসিংদীতে ২৬ জন শহীদ এবং প্রায় ৬০০ জন আহত হয়েছেন। প্রাথমিক তালিকায় বিএনপির অনেক নেতাকর্মীর নাম বাদ পড়লেও পরবর্তীতে যাচাই-বাছাই করে প্রকৃত আহতদের নাম অন্তর্ভুক্ত করে সহায়তা দেওয়া হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। এটি বিনা ভোটের নির্বাচন নয়, দিনের ভোট রাতে হয়নি। তাই মাঠ গরম করার চেষ্টা করবেন না, জনগণই এর উপযুক্ত জবাব দেবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ ও গোলাম কবির কামাল প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad