নাটোরে মন্ত্রী ও হুইপের পথসভায় খেলনা পিস্তলসহ যুবক আটক

নাটোরে মন্ত্রী ও হুইপের পথসভায় খেলনা পিস্তলসহ যুবক আটক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নাটোরের উত্তরা গণভবনের সামনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে পিস্তল সদৃশ বস্তুসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

পরবর্তীতে উদ্ধার হওয়া পিস্তলটি আসল নয়, বরং প্লাস্টিকের তৈরি খেলনা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর সদর থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম এই তথ্য নিশ্চিত করেন।

আটক যুবকের নাম শামস আলামিন তামিম। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী ও হুইপের অংশ নেওয়া পথসভাস্থলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তামিম। মঞ্চ থেকে মন্ত্রী ও হুইপ নেমে যাওয়ার পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ওই পিস্তল সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

এর আগে, বিকাল সাড়ে ৪টার দিকে আটকের পর তামিম নিজেকে শিক্ষার্থী দাবি করে জানান, পিস্তলটি তার বাবার লাইসেন্স করা এবং নিরাপত্তার স্বার্থে সেটি সঙ্গে রেখেছিলেন। তবে পরবর্তীতে যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয় যে এটি কোনো আগ্নেয়াস্ত্র নয়, বরং প্লাস্টিকের তৈরি পিস্তল।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া বস্তুটি খেলনা হলেও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও ভিভিআইপি নিরাপত্তা এলাকার কাছাকাছি ওই যুবক কেন এটি নিয়ে অবস্থান করছিলেন, সে উদ্দেশ্য খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad