গোপালগঞ্জে গ্রীন ইউনিভার্সিটি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে গ্রীন ইউনিভার্সিটি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নাফিস আশরাফ। ফাইল ছবি
Advertisement
Advertisement

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২২) নামে ঢাকার গ্রীন ইউনিভার্সিটির এক আইন বিভাগের শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সদর থানার গোবরা চৌধুরীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাফিস গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়ার আশরাফুল ইসলাম শরীফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে রাতের বেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি নাফিস। এদিন মধুমতি নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা নিখোঁজ নাফিসের মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad