রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের আওতায় থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ জায়গায় বৃহস্পতিবার এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন অন্তর, মো. শুভ, মো. হৃদয়, মো. কামরুল হাসান, মো. ইকবাল, মো. জসিম, মো. শাকিল, মো. আলী হোসেন, রাব্বী, মো. সুমন, মো. জসিম, মো. মাসুম, আব্দুল হাকিম, আল আমিন, মো. রাতুল হোসাইন, মো. এনামুল ওরফে আকাশ, মো. শাহীন হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. আল আমিন ওরফে ওমর ফারুক, মো. ইমন, মো. সবুজ মিয়া, মো. সজীব মিয়া, মো. নাজির মৃধা, মো. ইউনুস, শহিদ, নুর আলম, মো. ফারুক, মো. আল আমিন, মো. রিপন এবং মো. সৌরভ।
পল্টন মডেল থানা সূত্রের বরাত দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।


