বৃহত্তর যশোর কল্যাণ সমিতি গাজীপুরের নেতৃত্বে আলী-গোলাম

বৃহত্তর যশোর কল্যাণ সমিতি গাজীপুরের নেতৃত্বে আলী-গোলাম
বৃহত্তর যশোর কল্যাণ সমিতি, গাজীপুরের নতুন কমিটি গঠন অনুষ্ঠানে। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বৃহত্তর যশোর কল্যাণ সমিতি, গাজীপুরের দ্বিবার্ষিক নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী এম আলী হোসেন সভাপতি, খান গোলাম হোসেন সাধারণ সম্পাদক এবং হুমায়ুন কবির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার গাজীপুরের একটি রিসোর্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ২০২৬-২৮ মেয়াদের এই আংশিক কমিটি গঠন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার আমিনুর রহমান জানান, এজিএমে প্রধান তিনটি পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ও নবনির্বাচিত প্রতিনিধিরা যৌথভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

নবনির্বাচিত সভাপতি এম আলী হোসেন বলেন, ‘সংগঠনের সার্বিক উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব। সদস্যরা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে নির্বাচিত করেছেন, তা রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad