চট্টগ্রামে বন্যার পর প্রথম এইচএসসিতে অনুপস্থিত ১৮২৫ জন

চট্টগ্রামে বন্যার পর প্রথম এইচএসসিতে অনুপস্থিত ১৮২৫ জন
ভারী বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে কয়েক দফায় স্থগিতের পর পুনরায় শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ৮২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে চট্টগ্রাম জেলার একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এদিন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ১১৪টি কেন্দ্রে একযোগে পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র এই তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

​মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক প্রতিবেদনে জানা গেছে, পুনরারম্ভের এই প্রথম পরীক্ষায় মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৭ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পাঁচটি জেলার ১১৪টি কেন্দ্রে মোট ৭৫ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী অংশ নেন। সার্বিকভাবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিতির হার দাঁড়িয়েছে প্রায় ২ দশমিক ৩৫ শতাংশ।

​জেলাভিত্তিক বিজ্ঞপ্তিতে দেখা গেছে, চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ১ হাজার ২০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং এ জেলাতে একজন বহিষ্কৃত হন। এ ছাড়া বন্যাদুর্গত অন্যান্য জেলার মধ্যে কক্সবাজারে ২৬৩ জন, খাগড়াছড়িতে ১৫৪, রাঙ্গামাটিতে ১০৯ এবং বান্দরবান জেলায় ৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। পরীক্ষায় কেন্দ্র দায়িত্বে থাকা কোনো পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।

​শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি জেলার জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে সব কয়টি কেন্দ্রে বন্যা-পরবর্তী সময়ে অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad