এ বছর ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত, বাড়ছে আতঙ্ক

এ বছর ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত, বাড়ছে আতঙ্ক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বুধবার প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৬৮ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ২৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একজন বরিশাল বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগের রোগী ছিলেন।

আরও পড়ুন

বিভাগভিত্তিক চলতি বছরের মোট আক্রান্তের সংখ্যায় বরিশাল বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে এ পর্যন্ত ৩ হাজার ২৩১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৫১১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১ হাজার ৯৩৮ জন, খুলনা বিভাগে ১ হাজার ৮৭৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬০৯ জন। সিলেট বিভাগে সবচেয়ে কম ৯৪ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর দিক থেকেও বরিশাল বিভাগ এগিয়ে রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ৬ জন করে, ঢাকা বিভাগের বাইরে ১ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশন মিলিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৮৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৭৫ জন এবং ঢাকার বাইরে ৯১৩ জন চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৮৬ জন রোগী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ২৬ থেকে ৩০ বছর বয়সীরা সবচেয়ে বেশি, যার সংখ্যা ৯২ জন। এরপর ১৬ থেকে ২০ বছর বয়সী ৭৭ জন এবং ২১ থেকে ২৫ বছর বয়সী ৭৩ জন। আক্রান্তদের মধ্যে ৩৩৮ জন পুরুষ এবং ১৯৬ জন নারী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad