কুমিল্লায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামে ডোবার পানি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবক ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে আলামিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের একটি নতুন ভরাট করা বাড়ির উত্তর-পশ্চিম পাশে থাকা ডোবার পানিতে এক যুবককে ডুবন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad