সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার নয়: হাইকোর্টের আদেশ স্থগিত

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার নয়: হাইকোর্টের আদেশ স্থগিত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ‌‌দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পর বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের আদেশের ফলে তদন্তাধীন কোনো ফৌজদারি অভিযোগে এজাহারে কারও নাম না থাকলেও, তদন্তকারী কর্মকর্তা তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

এর আগে কয়েকজন ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশে বলেছিল, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের যেন বিবাদীপক্ষ শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করতে না পারে।

একই সঙ্গে হাইকোর্ট একটি রুল জারি করে জানতে চায়, আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং শুধুমাত্র তাদের হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের গৃহীত পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না। পাশাপাশি, আবেদনকারীদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্যভাবে হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।

পরবর্তীতে হাইকোর্টের এ ধরনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে বুধবার আপিল বিভাগ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করে এবং চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad