কলমাকান্দায় পাহাড়ি ছড়ায় ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দায় পাহাড়ি ছড়ায় ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোনার কলমাকান্দায় সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ছড়ায় ডুবে সিয়াম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম নল্লাপাড়া গ্রামের নুরু আলমের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি পাহাড়ি ছড়াতে পড়ে যায় শিশু সিয়াম। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে ছড়ায় পড়ে থাকতে দেখেন স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad