মানিকগঞ্জে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক

মানিকগঞ্জে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে তার সৎ বাবা জুলহাসকে আটক করেছে পুলিশ। সোমবার বিষয়টি প্রকাশ্যে আসার পর ঘিওর থানা পুলিশ তাকে আটক করে।

অভিযুক্ত জুলহাস মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলি গ্রামের বাসিন্দা এবং পেশায় এক মিলশ্রমিক। তিনি ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের একটি ভাড়া বাসায় স্ত্রী ও তার আগের ঘরের মেয়েকে নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে। সর্বশেষ রোববার সকালে তাকে ধর্ষণ করা হয় বলে শিশুটি অভিযোগ করেছে।

অভিযুক্তের হুমকির কারণে শিশুটি এতদিন মুখ না খুললেও সোমবার সকালে কান্নায় ভেঙে পড়ে তার মায়ের কাছে সব ঘটনা জানায়। এরপর শিশুটির মা তাকে নিয়ে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদে যান এবং চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে।

আরও পড়ুন

বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি ঘিওর থানাকে জানানো হয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে আইনি কার্যক্রম শুরু করে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করে ভুক্তভোগী শিশুর মা বলেন, মেয়ের কাছ থেকে ঘটনা শোনার পর তিনি হতবাক হয়ে যান। অভিযুক্তের ভয়ভীতির কারণেই এতদিন শিশুটি কাউকে কিছু জানাতে পারেনি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad