কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়ায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার নারী শ্রমিক। তারা স্থানীয় একটি গ্লাস ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার মশান এলাকার ব্র্যাক অফিসের সামনে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার ভোরে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন–উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের শাহাবুলের স্ত্রী বিউটি বেগম (৪০) এবং একই উপজেলার যুগীপোল গ্রামের মৃত নান্নুর স্ত্রী লতিফা বেগম (৬৫)।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, বুধবার রাতে তারা ভ্যানে করে কাজে যাচ্ছিলেন। পথে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিউটি খাতুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে লতিফা বেগমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠনো হয়, সেখানে তিনি বৃহস্পতিবার ভোরে মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুজন যাত্রী নিহত হয়েছে। মোটরসাইকেলটি আটকের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad