বরিশালে বিস্ফোরণে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ, তদন্তে পুলিশ

বরিশালে বিস্ফোরণে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ, তদন্তে পুলিশ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ আহত ব্যক্তিরা হলেন দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম (৫০), তার মেয়ে ইতি (২২) ও নাতি ফাহিম (১৪)। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটির তিনজন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

আহতদের স্বজনদের ভাষ্য, ঘরের পাশে রাখা একটি বালুভর্তি বস্তার মধ্যে বিস্ফোরণটি ঘটে। এতে আগুনে দগ্ধ হয়ে আহত তিনজন প্রাণ বাঁচাতে বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ‘ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে বিস্ফোরণ হয়। এতে আমার মা, বোন ও ভাগনে আগুনে দগ্ধ হন। তারা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। কীভাবে সেখানে বিস্ফোরকটি এলো, সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই।’

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। বিস্ফোরণের উৎস ও কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad