তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর তেজগাঁও রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তেজগাঁও স্টেশনের পাশের রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী ইসরাফিল পলাশ ও মো. ইয়াসিন জানান, ওই ব্যক্তি তেজগাঁও স্টেশনের পাশ দিয়ে রেললাইন ধরে ধূমপান করতে করতে হাঁটছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি। পরনে ছিল চেক লুঙ্গি ও প্রিন্টের ফুলহাতা শার্ট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad