মোদির বিরুদ্ধে যৌন সুবিধার বিনিময়ে মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ

মোদির বিরুদ্ধে যৌন সুবিধার বিনিময়ে মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভারতের বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামীর এক বিস্ফোরক মন্তব্যকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তিনি অভিযোগ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌন সুবিধার বিনিময়ে কয়েকজন নারীকে সংসদ সদস্য (এমপি) হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তাদের মধ্যে কাউকে কাউকে মন্ত্রিসভায়ও অন্তর্ভুক্ত করেছেন।

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে একটি পডকাস্ট আলোচনার সময় স্বামী এই বিস্ফোরক দাবি করেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে।

এই অভিযোগকে সমর্থন করেছেন ডানপন্থী লেখক মধু পূর্ণিমা কিশ্বর, ‍যিনি এর আগে মোদির প্রশংসা করেন এবং তাকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে বই লেখেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক দীর্ঘ পোস্টে কিশ্বর দাবি করেন, তিনি তার বই প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য সাক্ষাৎ এড়িয়ে গিয়েছিলেন, কারণ তিনি আগে থেকেই নারীদের প্রতি মোদির আচরণ সম্পর্কে অবগত ছিলেন।

কিশ্বর আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র সফরের সময় মোদির “বিলাসবহুল” জীবনযাপনের কথাও তিনি শুনেছেন। পাশাপাশি তিনি কিছু উচ্চপর্যায়ের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। উদাহরণ হিসেবে তিনি স্মৃতি ইরানির কথা উল্লেখ করেন, যিনি কলেজে না পড়েও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

আরও পড়ুন

এ ছাড়া রাজনৈতিক বিশ্লেষক তরুণ গৌতমসহ আরও কয়েকজন এই ভিডিওটি শেয়ার করেছেন। তবে টাইমস অব বাংলাদেশ জানিয়েছে, তারা এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

উল্লেখ্য, লেখক কিশ্বরের পোস্টটি ভাইরাল হয়। যা প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ দেখেছেন, আর তারুণ গৌতমের পোস্ট দেখেছেন প্রায় ৩৩ লাখ মানুষ।

সুব্রামানিয়ান স্বামী একজন ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও আইনজ্ঞ, যিনি তার স্পষ্টভাষী ও প্রায়শই বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। স্বামী বিজেপির একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি তামিলনাড়ু ও মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad