জুলাই আন্দোলনে নিহত জামালের পরিবারের পাশে বিএনপি 

জুলাই আন্দোলনে নিহত জামালের পরিবারের পাশে বিএনপি 
শহীদ জামালের পরিবারের হাতে উপহার তুলে দিচ্ছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত জামালের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আর্থিক সহায়তা দেয় দলটি।

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জামালের পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রধান অতিথির পক্ষ থেকে উপহার দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আতিকুর রহমান রুমন নিহত জামালের স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেন।

একই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা জানিয়ে তাকে উপহার দেওয়া হয় এবং তার পড়াশোনার জন্য মাসিক শিক্ষাবৃত্তির ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসার জন্যও ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটনসহ অন্যান্য নেতারা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত ও গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাবৃত্তি দিয়ে আসছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad