ভুয়া পরিচয় দেখিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি

ভুয়া পরিচয় দেখিয়ে কারাগার থেকে পালাল হত্যা মামলার আসামি
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনপ্রাপ্ত এক আসামির নাম ও ঠিকানা ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছেন হত্যা মামলার আসামি হৃদয় (২৮)। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটলেও শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।

ঘটনার পর চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়াকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন–চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার ও ফেনী জেলা কারাগারের জেল সুপার।

কারাগার সূত্রে জানা যায়, কসবা থানার একটি হত্যা মামলায় গত বছরের ৭ ডিসেম্বর হৃদয়কে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়। তবে গত বৃহস্পতিবার দুপুরে নবীনগর থানার একটি মামলার আসামি দিদার হোসেন জামিনে মুক্তি পান। ওই সময় দিদার হোসেনের নাম ও ঠিকানা ব্যবহার করে হৃদয় নিজেকে জামিনপ্রাপ্ত আসামি হিসেবে পরিচয় দেন এবং অন্য বন্দিদের সঙ্গে মুক্তি পেয়ে কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারের ছয় কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে কারা কতৃপক্ষ।

চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া জানান, অন্য এক আসামির জামিনের কাগজ ব্যবহার করে হৃদয় নামের এক আসামি কারাগার থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় পাঁচ হাজতি ও দুই কয়েদির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে ছয়জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad