সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে

সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় ঢাকা প্রতিদিনের বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান শফিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেয়।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজার এলাকার হলি ফ্যামিলি হাসপাতালের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারফাইটার আন্দাম হোসেন (২৭) বাদী হয়ে হাফিজুর রহমান শফিক (৩৮), মো. ফজলুল হক (৩৫), মো. লিটন মিয়া (৪৭) ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলাটি করেন।

আরও পড়ুন

অভিযোগে বলা হয়, সাংবাদিক পরিচয়ে হাফিজুর রহমান শফিক বিভিন্ন সময় বাদীর কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে তাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। পরে তার ফেসবুক পেজ থেকে বাদীকে নিয়ে একটি ভিডিও প্রচার করা হয় এবং আবারও টাকা দাবি করা হয়।

এ ছাড়া অপর দুই আসামি ওই ভিডিও নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে বাদীর ব্যক্তিগত সুনাম এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা এআই প্রযুক্তি ব্যবহার করে আরও ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

কারাগারে আটক রাখার আবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে জামিন দেওয়া হলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad