টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এবং স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দ্রনা এই রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ (২৮) ও দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুরের খাড়াবাড়ী গ্রামে আম পাড়ার বাঁশের লাঠি নিয়ে বিরোধের জেরে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্ত আসামি নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।

অপরদিকে ২০২১ সালের ৫ মে দেলদুয়ার দক্ষিণপাড়া গ্রামে হাজেরা বেগম (৬০), তার মেয়ে নাসরিন আক্তার (২২) ও ভাগনে মোস্তফা রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমান। পরদিন ভোর মোস্তফা ফজরের নামাজ শেষে ঘরে এসে মা ও খালাকে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে পাটখেতে হাজেরা বেগম ও নাসরিনের লাশ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় হত্যা মামলা করেন। এই হত্যায় জড়িত থাকায় স্পেশাল জজ আদালতের বিচারক সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ড দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad