সিইপিজেডে চীনা নাগরিকের টাকা-ডলার চুরি, কারখানার কর্মী গ্রেপ্তার

সিইপিজেডে চীনা নাগরিকের টাকা-ডলার চুরি, কারখানার কর্মী গ্রেপ্তার
ছবি: পুলিশের সৌজন্যে
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার একটি জুতা কারখানায় কর্মরত এক চীনা নাগরিকের ডলার, নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় কারখানার এক নারী কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে চুরি হওয়া অর্থের একটি অংশ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তার নাজিরা আক্তার (৩১) হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার বারিকনগর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গত ১৫ জুলাই চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের (সিইপিজেড) এক্সেলসিয়র সুজ লিমিটেড কারখানার চীনা নাগরিকদের জন্য নির্ধারিত কক্ষ থেকে প্রতিষ্ঠানের টেকনিশিয়ান ওয়াং দুনইউনের ২ হাজার ৫০০ মার্কিন ডলার, ১ লাখ ৫০ হাজার টাকা, চীনা জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ডেবিট কার্ডসহ বিভিন্ন মালামাল চুরি হয়।

আরও পড়ুন

ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ কারখানার কর্মী নাজিরা আক্তারকে শনাক্ত করে।

এ ঘটনায় গত রোববার প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপক মো. শাকিল ইপিজেড থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ চৌধুরী মঙ্গলবার রাতে হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার বারিকনগর এলাকায় অভিযান চালিয়ে নাজিরা আক্তারকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৯২ হাজার টাকা, ১ হাজার ৪১৭ মার্কিন ডলার এবং চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad