চট্টগ্রাম ওয়াসার বিলিং সিস্টেম আধুনিকায়নের উদ্যোগ

চট্টগ্রাম ওয়াসার বিলিং সিস্টেম আধুনিকায়নের উদ্যোগ
চট্টগ্রাম ওয়াসার বিলিং সিস্টেম আধুনিকায়ন উপলক্ষে আয়োজিত কর্মশালা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গ্রাহকসেবা আরও দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল করতে বিলিং সিস্টেম আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ উপলক্ষে ওয়াটারএইড বাংলাদেশ ও চট্টগ্রাম ওয়াসার যৌথ আয়োজনে ‘বিলিং সিস্টেম উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার চট্টগ্রাম ওয়াসার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় বিদ্যমান বিলিং প্রক্রিয়ার সীমাবদ্ধতা, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ ডিজিটাল সেবা চালুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে ওয়াসার ৩৬ জন মিটার পরিদর্শক ও ১২ জন কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার এবং প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সেলিম মো. জানে আলম।

কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তারা মাঠপর্যায়ে বিল সংগ্রহ, মিটার রিডিং ও ম্যানুয়াল পদ্ধতির বিভিন্ন সমস্যা তুলে ধরে সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার বিষয়ে মতামত দেন।

প্রধান অতিথির বক্তব্যে জানে আলম বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম ওয়াসাকে পূর্ণাঙ্গ ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত করার লক্ষ্য রয়েছে। এ উদ্দেশ্যে ওয়াটারএইডের সহযোগিতায় ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটালাইজেশন ও স্বচ্ছতার মাধ্যমে গ্রাহকসেবার মান উন্নত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় মতামত দেওয়ার নির্দেশ জানান এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর কাছ থেকে রাজস্ব আদায় কার্যক্রম কার্যকর করতে ওয়াটারএইডের সহযোগিতা কামনা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad