বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাল শাহবাগ

বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাল শাহবাগ
মঙ্গলবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: মোহাম্মদ সাহেদুল ইসলাম/টাইমস
Advertisement
Advertisement

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লিখিত পরীক্ষার সময় পুনঃনির্ধারণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে অগ্রসর হওয়া চাকরিপ্রত্যাশীদের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি যাত্রা শুরুর পর সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে মিছিলটি ছত্রভঙ্গ করতে চেষ্টা করে।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিছিলের ভেতর উত্তেজনার মুহূর্তে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন কিছু আন্দোলনকারী।

মঙ্গলবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: মোহাম্মদ সাহেদুল ইসলাম/টাইমস

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত যাত্রী ছাউনির সামনে অবস্থান নেন। অবস্থানে রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত সড়কে তীব্র যানজট তৈরি হয়। ফলে সাধারণ পথচারী, রোগী ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুন

আন্দোলনকারীদের অভিযোগ, প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিতের প্রস্তুতির জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে, তা অস্বাভাবিকভাবে কম এবং পূর্ববর্তী বিসিএস পরীক্ষার সঙ্গে বৈষম্যমূলক।

মঙ্গলবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: মোহাম্মদ সাহেদুল ইসলাম/টাইমস

আন্দোলনে অংশ নেওয়া সজিব পাল বলেন, ‘আগের বিসিএসগুলোতে প্রিলিমিনারি থেকে লিখিত পরীক্ষার মধ্যে ৬ থেকে ১৫ মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু এবার মাত্র ২ মাসের মতো সময় পাওয়া যাচ্ছে। এত অল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘এটা সরাসরি বৈষম্য ও অন্যায়। আমরা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে লিখিত পরীক্ষার সময়সূচি যৌক্তিকতার ভিত্তিতে পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad