নির্বাচনী আবহাওয়া শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল

নির্বাচনী আবহাওয়া শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Advertisement
Advertisement

দেশে নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ঠাকুরগাঁয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব বলেন, দেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হয়েছে, বেশিরভাগ রাজনৈতিক দলও তাদের প্রার্থী ঘোষণা করেছে। কোনোরকম ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে। এখন আর নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। সেটা হওয়ারও সম্ভাবনা নেই।

প্রায় প্রতিটি আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল। এখানে একেকটা আসনে ৪-৫ জন করে প্রার্থী থাকে। এগুলো বরাবরই হয়ে আসছে। এতে কোনো অসুবিধা নাই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad