জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ ইউ-সে।
জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাজধানীর একটি হোটেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি ও সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয়েই বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, পিআর পদ্ধতিসহ নানা বিষয়ে আলোচনা করেন।


