হুমায়ূন আহমেদকে নিয়ে এজাজের স্মৃতিকথা

হুমায়ূন আহমেদকে নিয়ে এজাজের স্মৃতিকথা
'রাঙা সকাল' অনুষ্ঠানে কথা বলছেন ডা. এজাজ
Advertisement
Advertisement

নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার। প্রয়াত এই কিংবদন্তির বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন এজাজুল ইসলাম। মূলত তার পরিচিতিই হুমায়ূন আহমেদের অভিনেতা হিসেবে। সাবলীল ও রম্যরসাত্মক অভিনয়ের কারণে তার জনপ্রিয়তাও তৈরি হয়েছে বেশ।

কাজ করতে গিয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে অনেক বিচিত্র অভিজ্ঞতা রয়েছে তার। রয়েছে অসংখ্য আনন্দ-বেদনার স্মৃতি। লেখক কিংবা নির্মাতা হুমায়ূন আহমেদের বাইরে একজন মানুষ হিসেবেও তাকে কাছ থেকে দেখেছেন।

প্রিয় এই মানুষটির জন্মদিনে মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে সেইসব স্মৃতিকথা বলেছেন এজাজুল ইসলাম। হুমায়ূন আহমেদের সঙ্গে প্রথম পরিচয়, প্রথম ও শেষ কাজ, শুটিংয়ে মজার ঘটনা, আড্ডা, গল্প, শেষ দেখা এবং তার শূন্যতা নিয়ে বলেছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার সকাল ৭টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও অর্চি রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad