জাবি ও অমনিকেয়ার ডায়াগনিস্টিকের মধ্যে চুক্তি সই

জাবি ও অমনিকেয়ার ডায়াগনিস্টিকের মধ্যে চুক্তি সই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও অমনিকেয়ার ডায়াগনিস্টিকের মধ্যে সমঝোতা স্মারক সই। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও অমনিকেয়ার ডায়াগনিস্টিক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব এবং অমনিকেয়ার ডায়াগনিস্টিকের পক্ষে মো ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে সই করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপউপাচার্য প্রশাসন অধ্যাপক সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক অধ্যাপক আইরীন আক্তার, প্রক্টরসহ শিক্ষক সমিতির সদস্য এবং অমনিকেয়ার ডায়াগনিস্টিকের কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অমনিকেয়ার ডায়াগনিস্টিকের স্বাস্থ্যসেবা বিশেষ মূল্যছাড়ে নিতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad