সারাদেশের আগে খুলনায় ‘দেলুপি’

সারাদেশের আগে খুলনায় ‘দেলুপি’
Advertisement
Advertisement

অবশেষে ঘোষণা এলো ‘দেলুপি’ সিনেমার মুক্তির তারিখ। মোহাম্মদ তাওকীর ইসলাম নির্মিত চলচ্চিত্রটি ৭ নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে। আর এর ঠিক এক সপ্তাহ পর ১৪ নভেম্বর থেকে সারাদেশে দেখা যাবে সিনেমাটি।

সোমবার (২৮ অক্টোবর) সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা দেয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়- ‘নভেম্বরের ০৭ তারিখে, আসছে দেলুপি খুলনাতে, সারাদেশের মানুষ দেখবে, পরের সপ্তাহ ১৪-তে। টিকিট কাটো, ফূর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা, দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।’

সিনেমাটা খুলনায় কেন আগে মুক্তি দেয়া হচ্ছে এ প্রসঙ্গে পরিচালক তাওকীর বলেন, ‘আমরা আসলে চেয়েছি যে অঞ্চলের সিনেমা সেইখানের মানুষ আগে সিনেমাটা দেখুক। আর খুলনায় শুধু সিনেমা হলেই নয়, আমরা দর্শকের সুবিধার্থে বেশ কিছু ইউনিয়ন ও গ্রামে সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থাও করবো। এখন অপেক্ষা সিনেমাটা দর্শকের কাছে পৌঁছানোর।’

এরই মধ্যে সিনেমার দুটি টিজার ও একটি গান দর্শক বেশ পছন্দ করেছে। খুব শীঘ্রই মুক্তি পাবে সিনেমার ট্রেইলার।

সিনেমার নাম ‘দেলুপি’ এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad