ভারত কেন ১৫ বছর স্বচ্ছ নির্বাচনের কথা বলেনি : পররাষ্ট্র উপদেষ্টা

ভারত কেন ১৫ বছর স্বচ্ছ নির্বাচনের কথা বলেনি : পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
Advertisement
Advertisement

ভারত কেন ১৫ বছর ‘স্বচ্ছ নির্বাচনের’ কথা বলেনি, এমন প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমাদের সাংবাদিকরা ভারত গিয়েছিলেন। ভারতের পররাষ্ট্র সচিব যখন আপনাদের বলেছিলেন তারা অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ইত্যাদি নির্বাচন চান। আপনাদের মুখে তারা একটা প্রশ্ন তুলে দিয়েছিলেন, আপনারা কেউ করেননি। আপনাদের মুখে প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল যে- এই কথা গত ১৫ বছর বলেননি কেন! আগের নির্বাচন কি এই ফর্মুলায় সঠিক ছিল? আপনারা কেউ এই প্রশ্নটি তুলেননি।’

এসময় তিনি কথা বলেন গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়েও। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আমরা আমাদের আইনি দিক পালন করেছি এবং আদালতের নির্দেশেই আমরা তাকে ফেরত চেয়েছি। এখন ভারত তাদের মতো করে দেখুক। কিন্তু তারা আমাদের এখন পর্যন্ত কিছু জানায়নি।’

আরও পড়ুন

আগামী ২৮ নভেম্বর রাষ্ট্রীয় দাওয়াতে ইসলামিক বক্তা জাকির নায়েক ঢাকায় আসবেন বলে জানিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তৌহিদ হোসেন বলেন, ‘এমন কিছু আমার জানা নেই। আমি এখনই আপনাদের কাছে থেকে জানলাম। আমি এরকম কিছু শুনিনি।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক আনা প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়েছে, যা ভালো লক্ষণ হিসেবে দেখছে সরকার। নির্বাচন এগিয়ে এলে আরও গ্রুপ আসবে হয়তো। তবে, আমরা এমন কাউকে আনতে চাই না যারা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।’

বাহরাইনের সঙ্গে ভিসা বন্ধ থাকার বিষয়টি সুরাহা করতে চায় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক বড় দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। সম্পর্কের ভারসাম্য রেখে চলছে ঢাকা। চীন-আমেরিকার সঙ্গে আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে। ভবিষ্যতের সরকারও তা করবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad