কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত
কক্সবাজার বিমানবন্দর।ফাইল ছবি
Advertisement
Advertisement

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন–১ শাখা থেকে জারি করা এক সরকারি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগ পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণের ক্ষেত্রেও ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad