জুলাই সনদ বাস্তবায়নে গণভোটসহ অন্তর্বর্তী সরকারের জারি করা বেশকিছু অধ্যাদেশ বাতিল বা সংশোধন নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি অবস্থানে সৃষ্ট সংকট কাটাতে রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, চলমান বাস্তবতায় কেবল সংবিধানের ব্যাখ্যা সামনে এনে পাল্টাপাল্টি বক্তব্যে সমস্যার সমাধান সম্ভব নয়। গণভোটের রায়কে উপেক্ষা করা যেমন যুক্তিযুক্ত নয়, তেমনি বাস্তবায়নের পদ্ধতি নিয়েও আলোচনা করে সমস্যা সমাধাদের তাগিদ দিচ্ছেন তারা। ইতোমধ্যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ফলাফল কার্যকরে সংস্কার পরিষদ গঠন, গণভোট, পুলিশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুদক কমিশনার নিয়োগ, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত অধ্যাদেশ বাতিল বা সংশোধন প্রশ্নে সরকারি দল ও বিরোধী…
Author: এম. সাইফুল ইসলাম
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, জাতীয় মানবাধিকার ও পুলিশ কমিশন এবং গুম প্রতিরোধ ও প্রতিকারসংক্রান্ত বিধানসহ অন্তত ২০টি অধ্যাদেশ বাতিল বা সংশোধন নিয়ে সরকারের সঙ্গে বিরোধীদলের তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে। সরকার ও বিরোধী পক্ষের বিপরীতমুখী অবস্থানে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি কাঙ্ক্ষিত সংবিধান সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকারি দল মনে করছে, কিছু অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বা অন্তর্বর্তী সরকারের এখতিয়ারবহির্ভূত ছিল। বিশেষ করে গণভোটের বিধান সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ না থাকায় এটি আইনি প্রশ্নের মুখে পড়েছে। তাই সবকিছু সাংবিধানিক কাঠামোর মধ্যেই আনতে চায় সরকার। বিরোধী দলের অভিযোগ, এসব অধ্যাদেশ বাতিলের উদ্যোগ আসলে ক্ষমতা…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক দৃশ্যপট উত্তপ্ত হতে শুরু করেছে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির তুলনায় জামায়াতে ইসলামী বেশ আগেভাগেই মাঠে নেমে পড়েছে। জামায়াত ইতিমধ্যে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে। অন্যদিকে রাষ্ট্র পরিচালনার ব্যস্ততা ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপি এখনো পরিকল্পনা এবং আলোচনার স্তরেই আটকে আছে। ইতিমধ্যে উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ স্তরগুলোতে তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে জামায়াত। দলটির নেতারা জানিয়েছেন, তৃণমূল থেকে শুরু করে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের মতামতের ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে এবং জেলা পর্যায়ে তা চূড়ান্ত করা হয়েছে। সুশৃঙ্খল এবং…
দেশে নতুন সরকার গঠনের পর আলোচনায় থাকতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশল দলটির নেতাকর্মীদের ঝুঁকি বাড়াচ্ছে। দলীয় প্রধানের সরকারবিরোধী ধারাবাহিক বক্তব্য তাদেরকে বিপদে ফেলতে পারে বলেও আশঙ্কা করছেন দেশে অবস্থানরত নেতাকর্মীরা। নানাভাবে বিপদে থাকা দলটির এসব নেতাকর্মীর ভাবনা, শেখ হাসিনার বক্তব্যের কারণে নতুন সরকার কঠোর মনোভাব পোষণ করলে তাদের এলাকায় টিকে থাকা কঠিন হয়ে উঠতে পারে। বিএনপি সরকার গঠন পরবর্তী নতুন রাজনৈতিক সমীকরণের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে ধারাবাহিকভাবে নির্বাচন ও সরকারকে নিয়ে বিতর্ক তুলে আলোচনার কেন্দ্রে আসার চেষ্টা করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর দিলারা চৌধুরীর মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শেখ…
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচনের আগাম হাওয়া। ঈদ, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখের মত দিবস-উৎসব ব্যবহার করে তৃণমূল পর্যায়ে নিজেদের মাঠ গোছাতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, সরকারি দল বিএনপি এবং প্রধান বিরোধী দল জামায়াত ও এনসিপির স্থানীয় নেতারা পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময়ের আড়ালে নির্বাচনী প্রচারে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছেন। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীরা নিজ নামে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানোর পাশাপাশি ঈদের দিন থেকে বিশেষ জনসংযোগ কর্মসূচিও হাতে নিয়েছেন। তৃণমূলের নেতারা বলছেন, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ঈদের সময়টিকে তারা কৌশলগতভাবে কাজে…
বিএনপি দেশে সরকার গঠনের পর ফের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার আশা করেছিল ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে যত সময় গড়াচ্ছে, সেই আশা ততো দ্রুত ফিকে হয়ে যাচ্ছে। আইনি বাধা, গ্রেপ্তার এবং রাজনৈতিক চাপের কারণে দলটি নিজেদের সংগঠিত করতেই হিমশিম খাচ্ছে। আওয়ামী লীগের কর্মীরা শুরুতে মনে করেছিলেন, জনগণের ভোটে নতুন সরকার গঠন হলে সাময়িক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। সেই সঙ্গে আবারও মূলধারার রাজনীতিতে ফেরার পথ খুলবে। কিন্তু এখন সেই আশা অনেকটাই হতাশায় পরিণত হয়েছে। বিশ্লেষক ও দলের কয়েকজন শীর্ষ নেতার মতে, নতুন সরকারের কঠোর অবস্থান, দল হিসেবে বিএনপির কৌশল এবং ইসলামপন্থী ও নতুন রাজনৈতিক দলগুলোর বিরোধিতা-এই তিন…
গণঅভ্যুত্থান পরবর্তী এক বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর নানামুখী চ্যালেঞ্জ, রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির দায়বদ্ধতা নিয়ে এই সংসদের পথচলা শুরু হচ্ছে। এবারের সংসদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকিং খাতের সংকট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে রয়েছে গভীর সংশয় ও শঙ্কা। বিশ্লেষকদের মতে, ‘নতুন বাংলাদেশ’ গড়ার যে অঙ্গীকার নিয়ে এই সংসদ গঠিত হয়েছে, সেটি শেষ পর্যন্ত অতীতের গতানুগতিক ধারায় ফিরে যাবে নাকি প্রকৃত গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করবে, সেটিই এখন বড় প্রশ্ন। ইতিহাস গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক…
নতুন সরকার গঠনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে দলটির নেতাকর্মীরা আশায় বুক বাঁধলেও বাস্তবে তা কঠিন। আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়ার নেপথ্যে রয়েছে সরকারি দল বিএনপির নেতিবাচক কৌশলী অবস্থান এবং বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের কঠোর মনোভাব। সম্প্রতি বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলার পর দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষের অনেকে প্রশ্ন তুলছেন তাহলে কি আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরছে? এমন প্রশ্নের উত্তরে টাইমস অব বাংলাদেশের অনুসন্ধান বলছে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রশ্নে সরকারি দল বিএনপি থাকবে বেশ কৌশলী। দলটি সহসাই আওয়ামী লীগকে মাঠে ফিরতে দিতে চাইবে না, বরং এক্ষেত্রে ‘প্রচলিত…
স্বাধীনতার পর তুলনামূলকভাবে সুবিধাজনক রাজনৈতিক বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য মোট ৭৭ আসনে জয় পেয়েছে। যদিও নির্বাচনের আগে দলটির নেতৃত্ব আরও ভালো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। ভোটের দিন বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও দলটির শীর্ষ নেতারা সামগ্রিকভাবে নির্বাচনকে সুষ্ঠু বলে মন্তব্য করেছিলেন। তবে কিছু কেন্দ্রের ফলাফলে গরমিলের অভিযোগ তুলেছেন জোটের নেতারা। তাদের দাবি, বেশ কয়েকটি আসনে কারচুপি হয়েছে। নির্বাচন কমিশনের স্থানীয় কিছু কর্মকর্তার একপেশে ভূমিকা এবং ভোট গণনায় অনিয়মের অভিযোগও তুলেছেন তারা। দলের শীর্ষ পর্যায়ের নেতারা অবশ্য সরাসরি ফলাফল নিয়ে কঠোর মন্তব্য করেননি। দলীয় সক্ষমতা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রথমবারের মতো…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের সাফল্যের লক্ষ্য নিয়ে এগোচ্ছে জামায়াতে ইসলামী। দলটির বিশ্বাস, স্বাধীনতার পর বর্তমানে তারা রাজনৈতিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোট দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অনড় অবস্থানের ওপর ভিত্তি করে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে একটি ‘বিস্ময়কর’ ফলাফলের লক্ষ্য নির্ধারণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত তৃণমূল রাজনীতিতে নিজেদের অবস্থান বেশ শক্তিশালী করেছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা এবং সরকার পতনের পর বিএনপির নেতাকর্মীদের কিছু বিতর্কিত কর্মকাণ্ড থেকে সৃষ্ট রাজনৈতিক সুযোগকে দক্ষতার সঙ্গে কাজে লাগিয়েছে জামায়াত। এর আগে একটি বৈধ নির্বাচনে…

