তাসনিম জারার ১৯ লাখ টাকার সম্পদ, বার্ষিক আয় ৭ লাখ টাকা

তাসনিম জারার ১৯ লাখ টাকার সম্পদ, বার্ষিক আয় ৭ লাখ টাকা
তাসনিম জারা | ফাইল ছবি
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা বহুল আলোচিত ডা. তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। সর্বশেষ আয়কর রিটার্নে তিনি তার বার্ষিক আয় দেখিয়েছেন ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা।

নির্বাচন কমিশনে তার জমা দেওয়া সম্পদের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পদের বিবরণীতে তাসনিম জারা উল্লেখ করেন, তার কাছে বর্তমানে নগদ রয়েছে ১৬ লাখ টাকা। তার স্বামী সাবেক এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহর কাছে রয়েছে নগদ ১৫ লাখ টাকা। এছাড়া তাসনিম জারার কাছে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার রয়েছে। পেশায় চিকিৎসক, শিক্ষক ও উদ্যোক্তা তাসনিম জারার স্বামীও একই পেশায় নিয়োজিত। ৩১ বছর বয়সী এই প্রার্থীর স্থায়ী ঠিকানা ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়া।

গত সোমবার খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রায় ৫ হাজার ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি এই সংসদীয় আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এবং ২০ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad