‘একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার থেকে টানা ৩৮ দিন মিসিং মানে অনেক বড় একটা ব্যাপার। জানুয়ারি মাস অ্যাডমিশনের বিভিন্ন প্রক্রিয়া, বার্ষিক স্পোর্টস, শিক্ষা সপ্তাহ এসব করতেই চলে যায়। ফেব্রুয়ারি-মার্চও ছুটিতে যাচ্ছে। এপ্রিল-মে মাসে তো পরীক্ষার মৌসুম। ক্লাসরুমে শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া শেখার সময় ও সুযোগটা তাহলে পেল কোথায়?’ বছরের প্রথমার্ধেই এত ছুটির কারণে শিক্ষার্থীদের পঠনপাঠন প্রক্রিয়ায় গোঁজামিলের সুযোগ তৈরি হলো বলে মনে করছেন রংপুর ক্যান্ট পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মামা আব্দুর রহিম খান। পেশায় চিকিৎসক এই অভিভাবক টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘শুধু পরীক্ষা নেওয়ার ব্যাপারে শিক্ষকরা তৎপর। কিন্তু শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করার ব্যাপারে তাদের দায়বদ্ধতার ঘাটতি আছে। শিক্ষকদের অতিরিক্ত ছুটির…
Author: আলীম হায়দার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রচার শুরুর পাঁচ দিন পেরিয়ে গেলেও ঢাকা-৬ ও ঢাকা-১৩ আসনে মাঠপর্যায়ের প্রচার এখনো তেমন গতি পায়নি। রোববার এই দুই নির্বাচনী আসন ঘুরে দেখা গেছে–বিএনপি, জামায়াতে ইসলামী ও তাদের জোটভুক্ত প্রার্থীদের নেতাকর্মীরা সীমিত আকারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ এবং ছোট পরিসরের সমাবেশ করছেন। ঢাকা-৬ আসনে জামায়াত একটি জনসভা করেছে। একই দিনে ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন একটি ইনডোর আলোচনা সভায় অংশ নেন। তবে এই আসনে অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীদের উল্লেখযোগ্য প্রচারণা দেখা যায়নি। ঢাকা-১৩ আসনে জামায়াত-নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক একটি পদযাত্রা করেন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হইচইয়ের মধ্যে অন্তত ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে। ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে প্রায় ৬৯ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অল্প সময়ের এতসংখ্যক পরীক্ষার্থীকে মূল্যায়ন করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে দ্রুত এই বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগের মাধ্যমে ‘নিয়োগ বাণিজ্য’ করার পাঁয়তারা করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। নির্বাচনের পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের জায়গা পরিবর্তন হতে পারে বলে দ্রুত এই নিয়োগ সম্পন্ন করতে চাচ্ছেন তারা। এ কারণে মৌখিক পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনছেন তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা…
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ঋণগ্রহীতা প্রার্থী সর্বোচ্চ ৯১ জন বিএনপিতে। এর পরেই দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ জন ঋণগ্রহীতা প্রার্থী জামায়াতের হয়ে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ২৬ জন এবং ইসলামী আন্দোলনেও রয়েছে এরকম ২৩ জন মনোনয়নপ্রার্থী। তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া আয়কর রিটার্নের তথ্যানুসারে, বার্ষিক আয়ের চেয়ে ঋণ বেশি এমন প্রার্থীর সংখ্যা বিএনপিতে সবচেয়ে বেশি হলেও আনুপাতিক হারে বিএনপিকে ছাড়িয়ে গেছে জাতীয় পার্টি। বার্ষিক আয়ের চেয়ে ঋণ বেশি এমন সম্ভাব্য প্রার্থীর অনুপাতের হিসেবে জামায়াতের চেয়ে এগিয়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের হলফনামা পর্যালোচনার পর- কোনো দলে অন্তত…
অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীদের ব্লকেডে দিনভর ঢাকার সড়কে দুর্ভোগের পর জানা গেল সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ঢাকেবি) অধ্যাদেশ জারি হতে পারে আগামী সাত কার্যদিবসের মধ্যে। আগামী মঙ্গলবার অথবা বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দেওয়া হতে পারে। এরপর রাষ্ট্রপতি সই করলেই চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের পর লেজিসলেটিভ বিভাগের পর্যবেক্ষণ শেষে দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে অধ্যাদেশ জারির করার রেওয়াজ আছে। সে হিসেবে চলতি মাস শেষ হওয়ার আগেই এই অধ্যাদেশ জারি হওয়ার কথা। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।…
প্রতিবছরের মতো এবারও রাজধানীতে ঘুড়ি উড়ানোর উৎসব ‘সাকরাইনে’ মেতে উঠেছেন পুরান ঢাকার বাসিন্দারা। তবে পৌষের এই শেষ দিনটিকে আগে যতটা রঙিনভাবে উদযাপন করা হতো, সেই জৌলুস কমেছে। গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালে ধর্মীয় দৃষ্টিকোণ বিবেচনায় এই উৎসব পালনে নিরুৎসাহিত করতে শুরু করে স্থানীয়দের একটি অংশ। এবারও তাদের পক্ষ থেকে সাকরাইন উৎসব না করার জন্য বিশেষ প্রচারণা চালানো হয়েছে। অন্যদিকে সিটি করপোরেশনের বরাদ্দও বন্ধ আছে গত দুই বছর। এসব কারণে আবহমান বাংলার ঘুড়ি ওড়ানোর এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব হারিয়ে ফেলেছে পুরনো জেল্লা। অনলাইন-অফলাইনে এই উৎসব নিয়ে নেতিবাচক প্রচারণার প্রভাব পড়েছে জনমানসেও। ভীতির কারণে অনেকেই আর আগের মতো এই উৎসবে অংশ নিচ্ছেন না।…
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সংক্রান্ত তথ্যের ভেরিফিকেশন সমস্যার কারণে জুলাই-ডিসেম্বরের সরকারি উপবৃত্তি ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে বিতরণ করা হয়নি। ফলে নতুন শিক্ষাবর্ষে নতুন স্কুল ড্রেস এবং খাতা-কলম কেনার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখে পড়েছে লাখ লাখ নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা, যা তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে। মাধ্যমিক স্তরের ৫৪ লাখ উপবৃত্তি গ্রহীতাদের মধ্যে প্রায় ৮ লাখ অভিভাবকের এমএফএস সম্পর্কিত সমস্যা রয়েছে। প্রাথমিক স্তরে ৮৭ লাখ শিক্ষার্থীদের মধ্যে ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে একই সমস্যা রয়েছে, যা প্রায় ২০ লাখ শিক্ষার্থীকে প্রভাবিত করেছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারের নতুন নিয়েমর শর্তে প্রায় ৩০ লাখ…
আগামী বৃহস্পতিবার ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিন সরকারিভাবে কোনো বই উৎসবের আয়োজন করা হচ্ছে না। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে গত বছরের মতো এবারও রাষ্ট্রীয়ভাবে বই বিতরণের কোনো অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না। স্থানীয়ভাবে শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করবেন। যদিও বছরের প্রথম দিন বই পাবে না মাধ্যমিক স্তরের অন্তত অর্ধেক শিক্ষার্থী। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক স্তরের শতভাগ বই বিতরণের জন্য প্রস্তুত হলেও মাধ্যমিকে অর্ধেকের মতো বই এখনো বিতরণের জন্য প্রস্তুত করা সম্ভব হয়নি। বিশেষ করে অষ্টম শ্রেণির ৬৯ শতাংশ এবং সপ্তম শ্রেণির মাত্র ৫৬ শতাংশ বই বিতরণের জন্য প্রস্তুত হয়নি। মঙ্গলবারের সবশেষ তথ্য অনুযায়ী,…
দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক পরামর্শক কমিটির নেতৃত্ব দিচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. মনজুর আহমেদ। সম্প্রতি টাইমস অব বাংলাদেশকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের সার্বিক শিক্ষাব্যবস্থা, নিরপেক্ষ শিক্ষা কমিশন গঠন ও সর্বজনীন শিক্ষা কারিকুলাম প্রণয়নের প্রতিবন্ধকতা, রাজনৈতিক হস্তক্ষেপ, আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ, শিক্ষকদের প্রতি অবহেলা এবং শিক্ষাঙ্গণের পরিবেশ নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আলীম হায়দার। প্রশ্ন: বছরজুড়েই আন্দোলনে ছিলেন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকরা। শিক্ষকদের আন্দোলনের কারণে পরীক্ষা পর্যন্ত স্থগিত হয়েছে অনেক প্রতিষ্ঠানে। সবকিছু মিলিয়ে শিক্ষাঙ্গনের জন্য ২০২৫ সালকে কীভাবে মূল্যায়ন করবেন? উত্তর: এই বছরটা শিক্ষার জন্য খুব একটা সাফল্য বা সন্তোষের সময় ছিল না। তবে…
শিক্ষকদের নানা ধরনের দাবি-দাওয়া আদয়ের আন্দোলনের মধ্য দিয়ে বছর পার করেছে দেশের শিক্ষা খাত। এসব আন্দোলনের কারণে শিক্ষার পরিবেশে বিঘ্নিত হওয়ায় ভুগতে হয়েছে দেশের অন্তত ৪ কোটি শিক্ষার্থীকে। গত বছর জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার যে আশা দেখেছিল মানুষ, এ বছর তার কোনো প্রতিফলনই ঘটেনি শিক্ষা খাতে। প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনের পরিবেশ ছিল অস্থির। এমনকি রাজপথে আন্দোলনের আবহ থেকেও বেরিয়ে আসতে পারেনি শিক্ষার্থীদের বড় একটি অংশ। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতির বিষয়টি প্রতিফলিত হয়েছে। ১২ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে অন্তত ৫ লাখ ২০ হাজার, যা গত দেড় যুগের মধ্যে…

